শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
দেশজুড়ে
যাত্রা শুরু করল কুমিল্লা ব্লক অ্যান্ড কনস্ট্রাকশন
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবেশবান্ধব, টেকসই ও মজবুত নির্মাণসামগ্রী সরবরাহের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কুমিল্লা ব্লক অ্যান্ড কনস্ট্রাকশন (সিবিসি)।

শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৪টায় কুমিল্লার বুধইর চৌমুহনী, অলিপুর রোড, ক্যান্টনমেন্ট এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সফলতা, সমৃদ্ধি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের উদ্যোক্তা, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে অবকাঠামো নির্মাণের গুরুত্ব বাড়ছে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহারকে উৎসাহিত করার পাশাপাশি মজবুত ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম সোহাগ ও আব্দুল আহাদ। তাদের প্রত্যাশা, মানসম্মত পণ্য, নির্ভরযোগ্য সেবা ও সাশ্রয়ী মূল্যের মাধ্যমে স্থানীয় নির্মাণ খাতে আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।

কুমিল্লা ব্লক অ্যান্ড কনস্ট্রাকশন প্রতিষ্ঠানটির অবস্থান বুধইর চৌমুহনী, অলিপুর রোড, ক্যান্টনমেন্ট এলাকায়। পরিবেশবান্ধব, টেকসই ও মজবুত নির্মাণে সাশ্রয়ী সমাধানের প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য প্রতিষ্ঠানটির।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   ব্লক   কনস্ট্রাকশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close