শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      
জাতীয়
মা‌র্কিন অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার
বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের তা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৪২ পিএম
ক্যারল ক্রিস্টাইন ফেয়ার

ক্যারল ক্রিস্টাইন ফেয়ার

চীনের সাথে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে থামাতে পারবে না ব‌লে ম‌নে করেন যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার।

আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের সেশনে এক প্রশ্নের উত্তরে তিনি এ অ‌ভিমত ব্যক্ত ক‌রেন।

ক্যারল ক্রিস্টাইন বলেন, ‘বাংলাদেশ ঘিরে বড় শক্তিগুলোর স্বার্থের ভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ নিয়ে চীন বা ভারতের যতটা আগ্রহ আছে, যুক্তরাষ্ট্রের ঠিক ততটা নেই। আর এর কারণ হলো তাদের নিজেদের মধ্যকার প্রতিযোগিতা। বাংলাদেশে বিনিয়োগ করার মতো চীনের কাছে যে পরিমাণ সম্পদ আছে, যুক্তরাষ্ট্রের কাছে তা নেই।’

‘বাংলাদেশে এমন একটা ধারণা প্রচলিত আছে যে, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে। আমি আসলে সে ধরনের কোনো প্রতিযোগিতা দেখি না। বরং এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সম্পূর্ণভাবে হাল ছেড়ে দেওয়াটাই আমি দেখতে পাচ্ছি।’

আরেক প্রশ্নের উত্তরে ক্যারল ক্রিস্টাইন ব‌লেন, ‘আমার মনে হয় না যে, চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে থামাতে পারবে। কারণ, আমরা ইতোমধ্যেই শুনেছি, বাংলাদেশ সেটাই করবে; যা তার নিজের স্বার্থের জন্য সবচেয়ে ভালো।’

অনুষ্ঠানে মক্কা প‌্যা‌ক্টে বাংলাদেশের যুক্ততার প্রশ্নে বাংলা‌দে‌শে তুরস্কের সা‌বেক রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান ব‌লেন, ‘হ্যাঁ, আমার মনে হয় তাদের আগ্রহ রয়েছে। তবে আমি এখন আর তুরস্কে সরকারের হয়ে কাজ করি না। আমি একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত। তাই প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ বা তুরস্ক কী করবে, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে আমি জানি যে এ ব্যাপারে বাংলাদেশের আগ্রহ রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ নিয়ে চীনের আগ্রহ   ভারতের আগ্রহ   যুক্তরাষ্ট্রের আগ্রহ   মা‌র্কিন অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close