শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      
দেশজুড়ে
ফেলে যাওয়া পলিথিনে মিলল পিস্তল-গুলি ও কোটি টাকার ‘আইস’
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) বিশেষ অভিযানে ফেলে যাওয়া পলিথিন থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এ সব অস্ত্র ও মাদকের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।

শনিবার (৩ অক্টোবর) বিকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে ভোরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান পরিচালনা সময় এ সব উদ্ধার করা হয়। পরে দুপুরে উদ্ধারকৃত অস্ত্রসহ মাদক নাগেশ্বরী থানায় হস্তান্তর করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের চোরাচালান হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে বিশেষ টহল দল রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন।

পরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ভারতের দিক থেকে আসা চোরাকারবারিরা সঙ্গে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্তের দিকে চলে যায়। পরবর্তী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পলিথিনে মোড়ানো অবস্থায় ১ টি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসের সত্যতা যাচাই ও পরীক্ষার জন্য নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসটি পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের চোরাচালান বন্ধে বিজিবির এ কঠোর তৎপরতা ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:   লালমনিরহাট   পলিথিন   পিস্তল   গুলি   আইস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close