শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
দেশজুড়ে
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম আপডেট: ০৩.১০.২০২৬ ৭:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুর সিটি কর্পোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ছাড়াও কারখানার ছাদ ও সিঁড়িতে আটকে পড়া ৬৯ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের সাততলা ভবনের তিনতলায় প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন কারখানার চার তলার ফ্লোরেও ছড়িয়ে পড়ে। ওই সময় কারখানার ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানার লোকজন।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, রাজেন্দ্রপুর, টঙ্গী ও চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসসহ আশপাশের ৯টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে প্রায় সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

কারখানার ছাদ ও সিঁড়িতে ৬৯ জন শ্রমিক আটকে পড়ে কারখানা থেকে বের হতে পারেননি। পরে তারা কারখানার ছাদ ও সিঁড়িতে আশ্রয় নেয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সেখান থেকে উদ্ধার করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে, তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারখানার ছাদ ও সিঁড়িতে আটকে থাকা ৬৯ জন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   মেট্রিক্স গার্মেন্টস   আগুন   নিয়ন্ত্রণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close