শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, সুপারিশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা : জসিম উদ্দিন
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদক কারবারির ঠাঁই হবে না। বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মাদকের কোনো গডফাদারকেও ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (৩ অক্টোবর) বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাদকবিরোধী সচেতনতামূলক সভায় তিনি এ সব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, ‘মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণ করা হবে না। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর পক্ষে কেউ সুপারিশ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ 

মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন তেতাভূমি উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মো. আবদুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম।

সভায় প্রধান আলোচক ছিলেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বজলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আব্দুল আজিজ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহীনূর ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সাজু, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাদক   ব্যবসায়ী   সুপারিশকারী   বিরুদ্ধে   ব্যবস্থা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close