ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশিদ মামুন বলেছেন, ‘শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে শারীরিক সুস্থতা ও মেধা বিকাশের বিকল্প নেই। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
শনিবার ( ৩ অক্টোবর) বিকালে উপজেলার সূর্যতরুন ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ছনকান্দা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জরুরি রক্তদানে আমরা এর বাস্তবায়নে খেলাটি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবু বকর ছিদ্দিক সরকারের সভাপতিত্বে অনু বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. আজাহারুল ইসলাম রিপন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা সুরুজ, বিএনপির সদস্য শামসুল রহমান সুমন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, যুবদল নেতা আব্দুর রহিম, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রবিন, সহ সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লালু মন্ডল, ছাত্রদল নেতা আশরাফুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খেলায় রাধাকানাই ইউনিয়ন ফুলবাড়িয়া ইউনিয়নকে ১-০ পরাজিত করে। খেলা দেখতে স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজের উপস্থিতি মাঠে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে।
কেকে/এআই