শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
ইয়াবাসহ সাংবাদিক ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি গ্রেপ্তার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় ২৪ পিস ইয়াবাসহ অন্তর দাস নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্তর দাস (২৩) জেলার দশমিনা উপজেলা সদরের নলখোলা বাজার জুয়েলারী পট্টি এলাকার কানাই দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক ওই মাদক ব্যবসায়ী বর্তমানে দশমিনা উপজেলা সদরের নলখোলা বাজার শ্রী শ্রী কালি মাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ ও ‘এশিয়ান টেলিভিশনের’ দশমিনা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন বলে জানা গেছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাশিপুর বাজারের পশ্চিম পাশে সড়কে অভিযান চালায়। এ সময় অন্তর দাসের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হলে তাকে আটক করে ডিবি। পরে জব্দকৃত ইয়াবাসহ তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়।

এশিয়ান টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম তনু বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্তে সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনের ঊর্ধ্বে কেউই নয়।’

দশমিনা থানা সূত্রে জানা যায়, এর আগে অন্তর দাসের বিরুদ্ধে দশমিনা থানায় দায়ের হওয়া একটি চুরি মামলার অভিযোগপত্র (চার্জশীট) ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক ইয়াবাসহ গ্রেপ্তার অন্তর দাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ইয়াবা   সাংবাদিক   মন্দির পরিচালনা কমিটি   সভাপতি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close