রাজবাড়ীতে দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এ ঘটনার তীব্র ও নিন্দা জানিয়ে বক্তারা।
তিনি বলেন, ‘বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। দ্রুত ঘটনার তদন্ত করে দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনতে হবে।’’
বক্তারা আরও বলেন, ‘তবে এ ঘটনায় মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে যেন কাউকে হয়রানি না করা হয়। প্রকৃত অপারাধীরা আইনের আওতায় আসুক, এটা আমরা চাই। পরবর্তী বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
‘এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে রিপোর্ট কেন্দ্রে পাঠানো হবে।’
সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু, সদস্যসচিব কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু।
উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের সদস্যসচিব আমিনুর রহমার ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাসেম, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
প্রসঙ্গত, শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে কেরোসিন তেল ঢেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে দলীয় কার্যালয়ের সামনের দেওয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে গেইট।
কেকে/এমএ