সংযুক্ত আরব আমিরাতে আটক কয়েকজন ইরানি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই তারা তেহরানে ফিরবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা বেশ কয়েকজন ইরানি বন্দিকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। তাদের দ্রুতই ইরানে ফেরত পাঠানো হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করতে ইরানের একটি কূটনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধিদল কাজ করেছে।
তবে মুক্তি পাওয়া বন্দিদের সঠিক সংখ্যা, পরিচয় কিংবা তারা কী কারণে সংযুক্ত আরব আমিরাতে আটক ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে আটক থাকা অন্য ইরানি বন্দিদের মুক্তির জন্যও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সূত্র : আল-জাজিরার
কেকে/ এমএস