শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      ● মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬       ● এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার      ● স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের      ● ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, মা-ছেলেসহ নিহত পাঁচ      ● আর কত দিন আর্জেন্টিনা-ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব, প্রশ্ন রাষ্ট্রপতির      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা বহনকারী চোরাকারবারিরা রাতের অন্ধকার ও পানির মধ্য দিয়ে মিয়ানমারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিমকুল রুহুলের দোকান-কাটাপাহাড় সীমান্তসংলগ্ন নয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, তুমব্রু বিওপির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করানো হবে। এ তথ্যের ভিত্তিতে তুমব্রু বিওপির বিশেষ টহলদল শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে সীমান্ত এলাকায় কয়েকজন চোরাকারবারির গতিবিধি শনাক্ত করে বিজিবি। এ সময় ৫-৬ জন বিজিবি সদস্য তাদের ধাওয়া করে এগিয়ে গেলে চোরাকারবারিরা মালামাল ফেলে রাতের অন্ধকার ও পানির মধ্য দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ উদ্ধার করে বিজিবি। ব্যাগগুলো খুলে পাওয়া যায় বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা। গণনা শেষে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৬০ লাখ টাকা।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক বলেন, তুমব্রু সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ইয়াবার চালান ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ৩৪ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   সীমান্ত   ইয়াবা উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close