রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      ● মদিনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা      ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      
দেশজুড়ে
শ্রীপুরে সাংবাদিককে হুমকি ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ২:২২ পিএম
সাংবাদিক এস এম জহিরুল ইসলাম

সাংবাদিক এস এম জহিরুল ইসলাম

গাজীপুরের শ্রীপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি, হয়রানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে মো. আলমাছ উদ্দিন সেলিমের বিরুদ্ধে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) শ্রীপুর মডেল থানায় জিডিটি করেন তিনি। জিডি নম্বর-২২৯ এবং ট্র্যাকিং নম্বর-এআর২আরএফ২। এস এম জহিরুল ইসলাম দৈনিক আমার দেশের শ্রীপুর উপজেলা প্রতিনিধি এবং শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক।

জিডিতে এস এম জহিরুল ইসলাম অভিযোগ করেন, সংবাদ সংগ্রহের কাজে তালতলী বাজারসংলগ্ন গুণি বাড়ি এলাকায় গেলে মো. আলমাছ উদ্দিন সেলিম তার প্রতি ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাকে মারধর, খুন-জখম, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং জানমালের ক্ষতির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ২৯ সেপ্টেম্বর অভিযুক্তের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য এবং ছবি দিয়ে পোস্ট করা হয়। পরদিন তালতলী বাজারে এর প্রতিবাদ করলে তাকে আবারও খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে আরও বলা হয়েছে, মো. আলমাছ উদ্দিন সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সি.আর মামলা নম্বর-২৪১৪/২৬ গাজীপুরের আদালতে চলমান রয়েছে।

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ বলেন, ‘একজন সাংবাদিককে সংবাদ সংগ্রহের কারণে হুমকি দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

এদিকে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, ‘এ ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close