রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      ● মদিনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা      ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      
দেশজুড়ে
কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর আবারও বিদেশ সফরের গুঞ্জন
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম আপডেট: ০৪.১০.২০২৬ ৩:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

​সরকারি বিধি অনুযায়ী সরকারি কর্মকর্তাদের বছরে একবার প্রাক্কলিত সরকারি সফরে যাওয়ার সুযোগ থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) দেখা দিয়েছে তার উল্টো চিত্র। বছরের মাঝামাঝি একবার চীন সফর সম্পন্ন করার পর চলতি মাসেই আবারও বিদেশ সফরে যাচ্ছেন কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল হাসানাত মহিউদ্দিন এমন গুঞ্জনে সরগরম পুরো অধিদপ্তর।

জানা যায়, সরকারি কর্মকর্তাগন বিদেশ সফর করতে হলে লিখিত রিপোর্ট দিতে হয় গত এক বছরে তিনি কোন প্রজেক্ট বা সরকারি সফরে যাননি কিন্তু কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবুল হাসানাত মহিউদ্দিন গত কয়েক মাস আগে চীন সফর করে এসেছেন। তা আড়াল করে আবারো বিদেশ সফরের চেষ্টা করছেন বলে জানা গেছে। 

​নাম প্রকাশ না করার শর্তে এলজিইডির বেশ কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, এ অধিদপ্তরে বিদেশ সফরের ক্ষেত্রে এক ধরনের চরম বৈষম্য তৈরি করা হয়েছে। প্রভাব ও সুযোগ কাজে লাগিয়ে একই কর্মকর্তা বিভিন্ন প্রজেক্টের দোহাই দিয়ে বারবার বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে, অধিদপ্তরের বিপুল সংখ্যক কর্মকর্তা বছরের পর বছর সেবা দিয়েও একটিবারের জন্যও বিদেশ সফরের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

​কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবুল হাসানাত মহিউদ্দিনের পরপর দুই সফরকে ঘিরে তৈরি হয়েছে নানা ক্ষোভ ও গুঞ্জন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, এ কর্মকর্তার পরিবার স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করে। সে কারণে সরকারি সফরের আড়ালে হুন্ডি বা দেশীয় টাকা ডলারে রূপান্তর করে অর্থ পাচার করার আশঙ্কা ব্যক্ত করেছেন অনেকেই। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ নজরদারি ও হস্তক্ষেপ দাবি করেছেন অনেকই।

এ দিকে এ বিষয়ে কক্সবাজার এলজিইডি কক্সবাজারের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো অবগত নই তবে শুনেছি তিনি বিদেশ সফরে যাবেন।  

​এ বিষয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবুল হাসনাত মহিউদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

​বিষয়টিতে অধিদপ্তরের কোনো আনুষ্ঠানিক অবস্থান রয়েছে কি না তা জানতে এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বেলাল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তাকেও পাওয়া যায়নি। পরবর্তীতে বিষয়টি বিস্তারিত উল্লেখ করে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

​অধিদপ্তরে এমন সফরের অনিয়ম ও স্বজনপ্রীতি রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ চান বঞ্চিত কর্মকর্তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিদেশ সফর   বিতর্ক   কক্সবাজার   এলজিইডি   প্রকৌশলী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close