বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বাহিনীর ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ২৪ কর্মকর্তাকে বদলি ও পুনর্বিন্যাস করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, রদবদলের আওতায় থাকা কর্মকর্তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, তিনজন ডিআইজি এবং নয়জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিট ও দায়িত্বে থাকা এ সব ঊর্ধ্বতন কর্মকর্তার কর্মস্থল ও দায়িত্বে পরিবর্তন আসছে।
কেকে/এআই