রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      ● মদিনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা      ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
ঋণের টাকায় লাউ চাষ, এক রাতেই সর্বস্বান্ত কৃষক
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাচায় প্রতিটি গাছের ডগায় ডগায় ঝুলছিল কচি লাউ। কয়েকদিন পরই সেগুলো বাজারে বিক্রির কথা ছিল। এর মধ্যেই রাতের আঁধারে চার শতাধিক লাউ গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এনজিও থেকে ঋণ নিয়ে দুই বিঘা জমিতে লাউ চাষ করেছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর রাধানগর গ্রামের কৃষক মো. বাতেন মিয়া (৫৫)।

শনিবার (৩ অক্টোবর) সকালে ক্ষেতে গিয়ে তিনি গাছগুলোর গোড়া কাটা অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক বাতেন মিয়া ও তার পরিবার। ক্ষতিগ্রস্ত ক্ষেতের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী সোলেমা খাতুন (৪০)।

কৃষকের পরিবারের দাবি, তাদের ভালো সহ্য করতে না পেরে শত্রুতাবশত কেউ গাছগুলো কেটে দিতে পারে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান।

বাতেন মিয়া বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে দুই বিঘা জমিতে লাউ চাষ করেছিলাম। প্রচুর লাউ এসেছিল। ৪-৫ লাখ টাকা বিক্রি করতে পারতাম। এখন আমি কীভাবে ঋণ শোধ করব? কারা এভাবে আমার পেটে লাথি মারল?’

স্থানীয় কৃষি উদ্যোক্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে অনেক কষ্ট করে লাউ চাষ করেছিলেন তিনি। এখন শুধু ফলন বিক্রির অপেক্ষায় ছিলেন। কিন্তু কে বা কারা রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে। গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসান বলেন, ‘খবর পেয়েছি। উপসহকারী কৃষি কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলেছি। আমাদের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা নেওয়া যায়, তা নেওয়া হবে।’

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উছমান গনি বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কোম্পানীগঞ্জ   ঋণ   লাউ চাষ   সর্বস্বান্ত   কৃষক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close