শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে জেলার ছয় উপজেলায় একযোগে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

কর্মসূচির আওতায় জেলার ছয় উপজেলায় ৪০০টির বেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে সরকারি সড়কের দুই পাশে ভাতাভোগী ও স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপি সদস্যদের সহযোগিতায় ৩ হাজার ৭০০টির বেশি তালবীজ রোপণ করা হয়।

জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান পিভিএম বলেন, ‘সবুজে গড়ি দেশ, দূষণমুক্ত হোক বাংলাদেশ। একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি আরও বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে।’

সদর উপজেলার কর্মসূচিতে জেলা কমান্ড্যান্ট এবং অন্যান্য উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা ও বিভিন্ন পদমর্যাদার আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   আনসার   ভিডিপি   বৃক্ষরোপণ   কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close