রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      ● মদিনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা      
দেশজুড়ে
অভয়নগরে এলপিজি গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলার সবচেয়ে বড় বাজার নওয়াপাড়াসহ অন্য বাজারগুলোতে মিলছেনা পর্যাপ্ত সিলিন্ডার। যা পাওয়া যাচ্ছে তা অনেক কম ও দাম অনেক বেশি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ২৩০০-২৭০০ টাকায়। এ বাড়তি দামের জন্য সাধারণ ক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়েছেন হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরা। 

নওয়াপাড়ার বাসিন্দা রাজিউর রহমান বলেন, ‘কোথাও গ্যাস না পেয়ে গত চারদিন ধরে রাইস কুকারে রান্না করে আলু-ভর্তা আর ভাত খেয়ে আছি। অবশেষে ইলেকট্রিক চুলা কিনতে বাধ্য হয়েছি। উপজেলার শহরে-গ্রামে একই অবস্থা। কোথাও সিলিন্ডার মিলছেনা।’ 

নওয়াপাড়া বাজারের খাবার হোটেল ব্যবসায়ী তরিকুল বলেন, ‘গ্যাস সিলিন্ডার এভাবে বেশি দামে কিনতে হলে আমরা খাবারের দাম বাড়াতে বাধ্য হবো।’ 

ভাঙ্গাগেট এলাকার মুদি দোকানী স্বপন বলেন, ‘উৎপাদন কম হচ্ছে, এ অজুহাতে কোম্পানিগুলো আমাদের চাহিদার তুলনায় অনেক কম দিচ্ছে। গ্যাসের সিলিন্ডার কম পাওয়াতে আমরাও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ 

সরবরাহ কমের অজুহাতে দাম বেশি হওয়াতে গ্যাস র্নিভর পরিবার গুলোর জীবনে চরম অস্থিরতা বিরাজ করছে। এখন গ্যাস সংকটে বিকল্প হিসাবে ইগনিটর বা বৈদ্যুতিক চুলার দিকে ঝুকছেন তারা। ফলে বিদ্যুৎ সংকট আরও ঘনীভূত হচ্ছে।

বেশি দামের জন্য ভোক্তাদের উপর সৃষ্টি হচ্ছে অর্থনৈতিক চাপ। সাধারণ মানুষের অভিযোগ, এ সংকট কাটাতে স্থানীয় প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই।   

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপু বলেন, ‘কোথাও গ্যাসের সংকট আছে বলে জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অভয়নগর   এলপিজি   গ্যাস   সিলিন্ডার   মূল্য বৃদ্ধি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close