রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মীমাংসার জন্য ডেকে নিয়ে নারীকে ধর্ষণচেষ্টা অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:২৯ পিএম
অভিযুক্ত হোসেন আলী। ছবি: প্রতিনিধি

অভিযুক্ত হোসেন আলী। ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভাইয়ের সঙ্গে জমিজমার বিরোধ মীমাংসার জন্য নিজ বাড়িতে ডেকে নিয়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বিরুদ্ধে।

রোববার (৪ অক্টোবর) বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

অভিযুক্ত হোসেন আলী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের মৃত তসর উদ্দিনের ছেলে। তিনি পলাশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

জানা যায়, পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ চলে আসছে মদনপুর গ্রামের এক নারীর। যা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভাই। এ বিষয়টি আপস-মীমাংসা করে দিতে শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে মুরগির খামারে ওই নারীকে ডেকে নেন সাবেক ইউপি সদস্য হোসেন আলী। খামারে অবস্থান করা ইউপি সদস্যের সহযোগী স্থানীয় দুলু মিয়ার সহায়তায় ওই নারীকে পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

ধর্ষণে রাজি না হওয়ায় সহযোগীসহ ইউপি সদস্য ওই নারীকে মারধর করে শ্লীলতাহানি করে। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ইউপি সদস্য ও তার সহযোগী পালিয়ে যান। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় ইউপি সদস্য হোসেন আলীকে প্রধান করে দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী।

ভুক্তভোগী নারী বলেন, ‘ভাই-বোনের বিবাদ মীমাংসা করতে হোসেন আলী ডেকে নেন। সেখানে গেলে বিদ্যুৎ চলে যায়। এ সুযোগে আমাকে ধানক্ষেতের আইলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। রাজি না হলে ইউপি সদস্য ও তার সহযোগী আমার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাক্ত ও জখম করে। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য হোসেন আলী মুঠোফোনে বলেন, ‘আমাকে হেয় করতে মিথ্যা অভিযোগ করেছে। আমি আমার মুরগির খামারে মুরগি বিক্রি করা নিয়ে ব্যস্ত ছিলাম।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   ধর্ষণচেষ্টা   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close