রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে ছাত্র পরামর্শ-নির্দেশনা বিভাগে নতুন চার সহযোগী পরিচালক
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহযোগী পরিচালক পদের দায়িত্ব পেয়েছেন চারজন শিক্ষক। 

রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.  মো. আবু হাসান স্বাক্ষরিত চারটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

পৃথক অফিস আদেশে উল্লেখ করে বলা হয়েছে যে, এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা বানুকে, একই বিভাগের সহকারী অধ্যাপক  মো. নাজমুল হুদাকে, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. গাউসুর রহমানকে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুর রহমানকে তাদের  নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহযোগী পরিচালক পদে নিযুক্ত করা হলো।

দায়িত্ব প্রাপ্তির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে শিক্ষকেরা বলেছেন, প্রতিটি দায়িত্ব দায়বদ্ধতা সৃষ্টি করে, কর্তব্যপরায়ণতার প্রতি ধাবিত করে। আমরা শিক্ষার্থীদের ভালো মন্দের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার চেষ্টা করবো। 

বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের সকলকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সকলের কাছে দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করেছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   ছাত্র   পরামর্শ   নির্দেশনা   বিভাগ   পরিচালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close