রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      
খেলাধুলা
ক্লাব কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর ১৫ পদক অর্জন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:০৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়ে দলটি ৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক জিতেছে।

মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় রাজশাহীর নারী অ্যাথলেটরা উল্লেখযোগ্য সাফল্য দেখান। 

জুনিয়র কিওরোগি (-৪৬ কেজি) ও জুনিয়র পুমসে (১৪–১৭ বছর) বিভাগে দুটি স্বর্ণপদক জেতেন মারিন আশরাফি। জুনিয়র পুমসে (৯–১২ বছর) বিভাগে স্বর্ণ পান আনিকা।

নারী বিভাগে রৌপ্য জেতেন ইরা, আনিকা ও জাফরিন জারা। জুনিয়র পুমসে বিভাগে ব্রোঞ্জ পান মৌনিয়া।

পুরুষ বিভাগেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে রাজশাহীর খেলোয়াড়রা। স্বর্ণ জেতেন মো. ইমতিয়াজ আলী, প্রিন্স আদনান এবং ১৪–১৭ বছর কিওরোগি (-৪৮ কেজি) বিভাগের এক প্রতিযোগী। রৌপ্য পান তাহসিন ও প্রিন্স আদনান। জুনিয়র পুমসে বিভাগে ব্রোঞ্জ জেতেন জয়নব।

প্রতিযোগিতায় রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেন রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের চারজন। তারা হলেন মুমিত হাসান ব্রাইট, মো. আশিক মাহমুদ, শ্রাবন্তী ইসলাম বর্ষা ও মো. ইহতেশামুল আলম। তাদের মধ্যে মুমিত হাসান ব্রাইট আন্তর্জাতিক চতুর্থ ড্যান এবং অন্যরা আন্তর্জাতিক ব্ল্যাকবেল্টধারী।

জাতীয় পর্যায়ের এ সাফল্য রাজশাহীর তায়কোয়ানডো অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন তরুণ খেলোয়াড়দের ভবিষ্যতে আরও বড় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ক্লাব কাপ   তায়কোয়ানডো   রাজশাহী   পদক  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close