রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      
অর্থনীতি
এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজারের চেহারা : অর্থমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:১৭ পিএম আপডেট: ০৪.১০.২০২৬ ১০:১৯ পিএম
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি

বাংলাদেশের পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত ও আরও বিস্তৃত করতে সরকার একাধিক সংস্কারমূলক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সব উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬-’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, ‘পুঁজিবাজারকে শক্তিশালী করতে প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে এ সব উদ্যোগ কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি।’ 

বর্তমান পরিস্থিতিতে বাজারকে পুনরুদ্ধারে বাস্তবভিত্তিক উদ্যোগের পাশাপাশি কিছু কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশের অর্থায়ন ব্যবস্থায় ব্যাংকনির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদি ও বিকল্প অর্থায়নের পথ তৈরি করা প্রয়োজন। এ জন্য বন্ড মার্কেট, ডেরিভেটিভস, সিকিউরিটাইজেশন ও ইক্যুইটি মার্কেটকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’ 

উচ্চ সুদের ব্যাংকঋণের পরিবর্তে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যাতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে, সেই পরিবেশ তৈরির কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিশ্ব অর্থনীতির সঙ্গে প্রতিযোগিতা করতে বাংলাদেশের আর্থিক কাঠামোয় মৌলিক পরিবর্তন প্রয়োজন। শুধু বৈদেশিক সহায়তা বা প্রচলিত অর্থায়নের ওপর নির্ভর না করে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সক্ষমতা বাড়াতে হবে।’

আইএমএফ প্রসঙ্গে আমির খসরু বলেন, ‘সরকার সংস্থাটির কর্মসূচি বাতিল করেছে।’ 

তার বক্তব্য অনুযায়ী, কর্মসূচিটির শর্তগুলো সরকারের কাছে গ্রহণযোগ্য ছিল না। একই সঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বিনিয়োগকারী ও বৈশ্বিক বাজার থেকে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও রূপান্তর নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান সভাপতিত্ব করেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক) তানভীর শাহরিয়ার গনি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পুঁজিবাজার   অর্থমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close