রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
অর্থনীতি
এবার বাড়ল অটোগ্যাসের দাম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১২ কেজি এলপিজি সিলিন্ডারের পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর মাসে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১০ টাকা ৯১ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে অটোগ্যাসের নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

এর আগে অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা। নতুন মূল্য কার্যকর হলে এক লিটার অটোগ্যাস কিনতে ভোক্তাদের আগের তুলনায় ১০ টাকা ৯১ পয়সা বেশি ব্যয় করতে হবে।

অন্যদিকে, একই সময়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। সিলিন্ডারপ্রতি ২৫২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।

ফলে অক্টোবর থেকে রান্নার কাজে ব্যবহৃত এলপিজির পাশাপাশি যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের ক্ষেত্রেও বাড়তি খরচ করতে হবে ভোক্তাদের।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অটোগ্যাস   দাম   বাড়ল   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close