সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      
প্রিয় ক্যাম্পাস
তোহোকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে পবিপ্রবি উপ-উপাচার্যের জাপান সফর
আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পিএম
উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম।

জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের (জেএসপিএস-ইউজিসি বাই-ল্যাটেরাল জয়েন্ট রিসার্চ প্রজেক্ট) প্রজেক্ট মেম্বার ও জেএসপিএস গবেষণা ফেলো হিসেবে গবেষণাসংক্রান্ত কাজে জাপান সফরে যাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম।

সোমবার (৫ অক্টোবর) গবেষণাসংক্রান্ত কাজে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে রাতে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি। জাপানে অবস্থানকালে তার গবেষণাসংক্রান্ত যাবতীয় ব্যয় জাপান সরকার বহন করবে।

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট মৃত্তিকাবিজ্ঞানী ড. এ বি এম সাইফুল ইসলাম “Reduction of arsenic contamination from rice fields through engineered biochar application: A fundamental understanding of metallomics at the soil-biochar interface.” শিরোনামের জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের অন্যতম গবেষক ও ফেলো।

এ গবেষণা প্রকল্পের জাপান অংশের গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞানের অধ্যাপক ড. তোময়ুকি মাকিনো এবং বাংলাদেশ অংশের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম। প্রকল্পের অন্যান্য গবেষক হলেন পবিপ্রবির আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) প্ল্যানিং ডিরেক্টর ড. হাবিব মোহাম্মদ নাসের এবং উক্ত প্রকল্পের প্রধান গবেষক ও কো-অর্ডিনেটর পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শামীম মিয়া। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত।

উল্লেখ্য, অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম একজন বিশিষ্ট পেডোলজিস্ট। ইতোপূর্বে তিনি বাংলাদেশের চলন বিলের মাটির শ্রেণিবিন্যাস নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

তার এই গবেষণা সফর সফল ও ফলপ্রসূ হওয়ার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তোহোকু বিশ্ববিদ্যালয়   পবিপ্রবি উপ-উপাচার্য   জাপান সফর  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close