রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
খেলাধুলা
১০ দেশের শতাধিক খেলোয়াড় নিয়ে রাজশাহীতে শুরু হল জুনিয়র টেনিসের আসর
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে শুরু হয়েছে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬। ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক তরুণ টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছেন।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, এ আয়োজন দেশের তরুণ টেনিস খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতাও আরও সমৃদ্ধ হচ্ছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ ঈশা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু।

৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা এতে অংশ নিচ্ছেন।

বালক এককে র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র‍্যাংকিং ১ হাজার ৫৯। বালিকা এককে এগিয়ে রয়েছেন ভারতের শেখ শাজফা। তার র‍্যাংকিং ২ হাজার ৪৫।

বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের মূল ড্র থাকছে। বাছাইপর্ব থেকে আটজন এবং ওয়াইল্ড কার্ডের মাধ্যমে চারজন করে খেলোয়াড় মূল পর্বে জায়গা পাবেন।

টুর্নামেন্টে রাজশাহীর পাঁচ খেলোয়াড়ও অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মূল ড্রয়ে খেলবেন।

এ ছাড়া দ্বৈত ইভেন্টে বালক ও বালিকা বিভাগে ১৬টি করে ড্র থাকছে। টুর্নামেন্ট রেফারির দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   জুনিয়র টেনিস আসর  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close