সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ সময় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচজন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সোমবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক, প্রাথমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সদস্যদের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তাজামুল হক, সাবেক সভাপতি আব্দুর রহিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মজনু মিঞা, বেগম মহসিন ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানসহ অন্যরা।
কেকে/ এমএস