সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      
দেশজুড়ে
হাতীবান্ধায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আটক-২
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাই নুর ইসলামসহ তার লোকজনের হামলায় ছোট ভাই নুর মোহাম্মদের (৫২) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বড় ভাই নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবু নামের দুজনকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। 

রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এদিকে নুর মোহাম্মদের মৃত্যুর ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত নুর ইসলামসহ তার লোকজন। 

স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার নুর মোহাম্মদ ওরফে ঢাকাইয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আপন বড় ভাই নুর ইসলামের। বিকেলে পূর্বের সেই বিরোধপূর্ণ জমি নিয়ে আবারও দ্বন্দ্বে জড়ান দুই ভাই৷পরে সন্ধ্যায় আরও দ্বন্দ্বে জড়ান তারা। একবার এর একপর্যায়ে বড় নুর ইসলামসহ তার লোকজনের সঙ্গে হাতাহাতি শুরু হয় নুর মোহাম্মদের। এ সময় নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদের বুকে আঘাত করলে মাটিতে পড়ে যায়।পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান নুর মোহাম্মদ। 

নুর মোহাম্মদের স্ত্রী পারভীন বেগম জানান, গুরুতর অবস্থায় যখন নুর মোহাম্মদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয় সেখানে আবারো হামলা চালায় নুর ইসলামের লোকজন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে প্রেরণ করেন৷ পরে রংপুরে নেওয়ার মাঝপথেই নুর মোহাম্মদের মৃত্যু হয়৷ 

হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলায় নিয়ে আসা হয়েছে।ইতোমধ্যে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। বাকি আসামীদের ধরার চেষ্টা অব্যহত রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close