আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষযক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় কাঠালিয়া থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কাঠালিয়া থানার পুলিশ পরির্দশক তদন্ত হারান চন্দ্র পাল, এস আই মো. সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা পূজা ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, সাধারণ সম্পাদক খগেন্দ্র ভুষন দাস, কাঠালিয়া উপজেলা পূজা ফোন্ডের আহ্বায়ক তপন হাওলাদার, সদস্য সচিব শিশির হাওলাদারসহ ৪৭ টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকরাসহ আরও অনেকে।
কাঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪৭ টি মন্ডপো শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। কাঠালিয়া থানা পুলিশ এ সভার আয়োজনে করেন।
কেকে/ এমএস