রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      ● ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত      ● হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেকের ১৫ প্রকল্প      ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      
দেশজুড়ে
আলীকদমে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি-আলোচনা সভা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎বান্দরবানের আলীকদম উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলমের সভাপতিত্বে আলীকদম কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, আলীকদম ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার আজহার হোসেন, আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ এবং আলীকদম ইসলামীয়া দাখিল মাদরাসার সহকারী সুপার হোসাইন আহমেদ সভায় বক্তব্য দেন।
‎
‎কর্মসূচিতে আলীকদম সরকারি উচ্চবিদ্যালয়, আলীকদম বালিকা উচ্চবিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৬০-৬৫ জন অংশ নেন।
‎
‎আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শিক্ষকদের সামাজিক ও পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
‎
‎বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আলীকদম   বিশ্ব শিক্ষক দিবস   র‍্যালি   আলোচনা   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close