সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় প্রথম প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পেলেন আসিফ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মো. আকিব মাহমুদ আসিফ জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে ২০২৫ সালের জাতীয় ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। গঙ্গাচড়া উপজেলায় প্রথমবারের মতো এ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অর্জন করায় বিদ্যালয়, পরিবার ও স্থানীয় স্কাউটস অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে প্রকাশিত চূড়ান্ত ফলাফলের পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ১ অক্টোবর বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মাহফুজা পারভীনের স্বাক্ষরিত পত্রে ২০২৫ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়নের চূড়ান্ত ফলাফল প্রকাশের বিষয়টি জানানো হয়।

জানা যায়, মো. আকিব মাহমুদ আসিফ ২০২৫ সালের জাতীয় প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত মূল্যায়নের জন্য নির্বাচিত হয়। পরে গত ১৮, ১৯ ও ২০ জুন গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় মূল্যায়ন ক্যাম্পে অংশ নেয় সে। সেখানে নির্ধারিত বিভিন্ন মূল্যায়ন কার্যক্রমে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড অর্জন করে।

আসিফের এ অর্জনে গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তার সাফল্যের পেছনে সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ স্কাউটস, গঙ্গাচড়া এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. আকিব মাহমুদ আসিফ বলেন, ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জনের পেছনে আমার বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অনেক অবদান রয়েছে। বিশেষ করে উপজেলা স্কাউটের ভারপ্রাপ্ত সম্পাদক সফিয়ার মো. জাকিউল আলম স্বপন স্যারের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। আমার বড় ভাই স্কাউটার তুহিন ইসলাম এবং গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম স্যারের কাছ থেকেও আমি সবসময় উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি। তাদের সহযোগিতা ছাড়া এ পথচলা সহজ হতো না। ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হয়ে মানুষের সেবা করতে চাই।’

গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক বলেন, ‘আকিব মাহমুদ আসিফের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সে জাতীয় পর্যায়ে আমাদের বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। তার এ সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও স্কাউটিংসহ সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং এই অর্জনের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

উপজেলা স্কাউটের ভারপ্রাপ্ত সম্পাদক সফিয়ার মো. জাকিউল আলম স্বপন বলেন, ‘আকিব মাহমুদ আসিফ জাতীয় পর্যায়ের মূল্যায়ন ক্যাম্পে অংশ নিয়ে সফলতার সঙ্গে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তার এ অর্জনের জন্য তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে তার পরিবার, বিদ্যালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উপজেলা স্কাউটের কমিশনার শফিকুল ইসলাম চাঁন বলেন, ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড একজন স্কাউটের পরিশ্রম, শৃঙ্খলা, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি। আকিব মাহমুদ আসিফের এ অর্জনে আমরা গর্বিত। তার এ সাফল্য গঙ্গাচড়ার অন্যান্য শিক্ষার্থীদেরও স্কাউটিংয়ের প্রতি আগ্রহী করে তুলবে।’

উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন আকিব মাহমুদ আসিফের জন্য যেমন গৌরবের, তেমনি গঙ্গাচড়ার জন্যও অত্যন্ত আনন্দ ও সম্মানের। তার এ সাফল্য অন্য শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে আরও উৎসাহিত করবে। শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও নেতৃত্বের বিকাশে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি অর্জনের মাধ্যমে গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আকিব মাহমুদ আসিফ গঙ্গাচড়ার স্কাউটিং অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এ অর্জন স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে স্কাউটিং ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ আরও বাড়াবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close