সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      
দেশজুড়ে
বান্দরবানে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৪৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পার্বত্য জেলা বান্দরবানের দুঃস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ও সুস্বাস্থ্য রক্ষায় সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে বান্দরবানের রাজারমাঠে এ বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু হয়।

এ সময় মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু, চর্মরোগসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের চিকিৎসা সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছে এলাকার স্থানীয় বাসিন্দারা। ভবিষ্যতেও পার্বত্য এলাকার মানুষের পাশে থেকে জীবনযাত্রার মানোন্নয়ন ও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সেনাবাহিনীর প্রতি আহবান জানিয়েছে সাধারণ জনগণ।

৭ ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ড.সরফরাজ হায়দার জানান,পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি জীবনমান উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এ দুই দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী কিছুটা হলেও স্বাস্থ্য সচেতন হবে এবং বিনামূল্যে ওষুধ পেয়ে স্বস্তিতে জীবনধারণ করতে পারবে। 

তিনি বলেন, ‘দুইদিন রাজারমাঠে চক্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে আর যাদের চক্ষু রোগে অপারেশন প্রয়োজন পরবর্তী তাদের সেনাবাহিনীর উদ্যোগে আরও উন্নত চিকিৎসা প্রদান করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   সেনাবাহিনী   বিশেষজ্ঞ   চিকিৎসা   সহায়তা   কার্যক্রম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close