সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      
জাতীয়
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পিএম আপডেট: ০৫.১০.২০২৬ ৪:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।

সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও একটি করে ক্রেস্ট দেওয়া হয়। জাতীয় পর্যায়ে শিক্ষকদের মধ্য থেকে জাতীয় স্টিয়ারিং কমিটির বাছাইয়ে ৯৫ জন এবং প্রধানমন্ত্রীর নির্বাচনে আরও ৭ জন এ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে জানানো হয়, সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে পরবর্তী সময়ে কোনো বিরূপ মন্তব্য বা তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের নাম তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এবার প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন এবং চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০ জন শিক্ষক সম্মাননা পেয়েছেন। এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক এ স্বীকৃতির আওতায় রয়েছেন। এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জন শিক্ষকও সম্মাননা পেয়েছেন।

প্রাথমিক পর্যায়ের সম্মাননাপ্রাপ্ত ১০ শিক্ষকের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন এবং মাদরাসার ২ জন রয়েছেন। মাধ্যমিক পর্যায়ের ২০ জনের মধ্যে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদরাসার ৫ জন শিক্ষক রয়েছেন।

কলেজ পর্যায়ে সম্মাননা পেয়েছেন সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদরাসার ৫ জন শিক্ষক। সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষকের মধ্যে ১৮ জন সরকারি এবং ২ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

চিকিৎসা শিক্ষায় সম্মাননা পাওয়া ১০ জনের মধ্যে ৫ জন চিকিৎসা মহাবিদ্যালয় এবং ৫ জন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পাশাপাশি কৃষি, প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও স্বীকৃতি দেওয়া হয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিশ্ব শিক্ষক দিবস   শিক্ষক   সম্মাননা   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close