সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্ব শিক্ষক দিবসে ১০১ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      
দেশজুড়ে
বিশ্ব শিক্ষক দিবসে সাধারণ ছুটির দাবিতে র‌্যালি-আলোচনা সভা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘শিক্ষকের সঙ্গে : ৬০ বছর ধরে পেশার মর্যাদা রক্ষা, এর বাস্তবতা প্রদর্শন এবং আমাদের ভবিষ্যৎ গঠন’—এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও শিক্ষক পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
 
পরে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম সগির, গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক ও গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মোশাররফ হোসাইন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন ও বেইজবেল্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম তালাল প্রমুখ।

বক্তারা বলেন, এ দিনটি শিক্ষকদের অবদান ও মর্যাদার প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতির প্রতীক। তাই শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শন এবং দিবসটির গুরুত্ব সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে বিশ্ব শিক্ষক দিবসকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা প্রয়োজন। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি নতুন প্রজন্মকে আলোকিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রশাসন ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিশ্ব শিক্ষক দিবস   সাধারণ ছুটি   দাবি   র‌্যালি   আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close