সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      
দেশজুড়ে
ফুলবাড়িয়ায় শিক্ষক দিবসের র‌্যালি ও আলোচনা সভা
ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আলোকিত মানুষ গড়ার কারিগর শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও তাদের অধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অ্যাকাডেমিক সুপারভাইজার মহসিনা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম শমসের আলী, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম, কর্ম পরিষদ সদস্য মো. আব্দুল মজিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম সেলিম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর রহমান মাসুদ তালুকদার, ফুলবাড়িয়া মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সরকার মনোয়ার কামাল, ফুলবাড়িয়া সরকারি পাইলট  উচ্চবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবু ওবায়েদা বাবুল, ফুলবাড়িয়া কেএই কামিল মাদরাসার অধ্যক্ষ মো. ইউনুস আলী, বাকতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান খান, অন্বেষণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন খান, শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রবাসী কামরুজ্জামান, ফুলবাড়িয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সুপার মাওলানা মো. জালাল উদ্দিন।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

সভায় শেখ তাকী তাজওয়ার বলেন, ‘নিজের দায়িত্ববোধ থেকে সঠিকভাবে পাঠদান করতে হবে। নিজ নিজ জায়গা থেকে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কাজ করতে হবে। শিক্ষকদের মর্যাদা ধরে রাখতে আপনাদেরকে আরো সচেষ্ট হতে হবে। আপনাদের দাবী দাওয়ার প্রতি সরকার আন্তরিক রয়েছে।’

সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদানই করেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হলে তারা আরও উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে জাতি গঠনের দায়িত্ব পালন করতে পারবেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফুলবাড়িয়া   শিক্ষক দিবস   র‌্যালি   আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close