সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      
প্রিয় ক্যাম্পাস
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পেলেন গবির অধ্যাপক ফজলুল করিম
গবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কৃষি বিভাগের ডিন অধ্যাপক  ড. মো. ফজলুল করিম জাতীয় গুণী শিক্ষক সম্মাননায় ভূষিত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক তাকে গুণী শিক্ষকের সম্মাননা প্রদান করা হয়।

তিনি বর্তমানে গবির কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শেকৃবিতে ৩১ বছর শিক্ষকতা করেছেন। শিক্ষকতায় আসার পূর্বে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ৬ বছর মাঠ ফসলের কৃষিতাত্ত্বিক গবেষণায় সম্পৃক্ত ছিলেন।

১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরিজীবন শুরু করেন অধ্যাপক ফজলুল করিম। পরে উচ্চশিক্ষার জন্য ১৯৮৮ সালে ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানে এমএসসি ডিগ্রি অর্জন শেষে দেশে ফিরে ১৯৯০ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট) সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তী ২০০৬ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে (উদ্ভিদ শারীরিকতত্ত্ব) পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা শেষে ২০২১ সালে শেকৃবি থেকে অবসর গ্রহণ করেন তিনি। অবসরের পরও শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন অধ্যাপক ফজলুল করিম। ২০২৩ সালের জুলাই থেকে তিনি গবির কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শিক্ষকতা, গবেষণা ও কৃষিশিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষক দিবসে তিনি জাতীয় গুণী শিক্ষক সম্মাননা গ্রহণ করেছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জাতীয়   গুণী শিক্ষক   সম্মাননা   গবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close