সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
থানচিতে পর্যটকবাহী গাড়ী খাদে পড়ে নিহত ২
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবানের থানচি উপজেলার অন্যতম সুন্দর পর্যটনস্পট তিন্দুতে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ৫ জন পর্যটক আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) বিকালে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা যায়, দুর্ঘটনায় হতাহত সবাই পর্যটক এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। দুর্ঘটনাকবলিত স্থান অত্যন্ত দুর্গম এবং নের্টওয়াকবিহীন হওয়ায় তাৎক্ষণিকভাবে হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় এবং বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এ দিকে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই স্থানীয়দের সহযোগিতায় বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পরিচালনা করে।

থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশান অফিসার রহিদুর রহমান মৃধা জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় ২ জন পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ৫ পর্যটককে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  থানচি   পর্যটকবাহী   গাড়ী   খাদ   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close