সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
স্থায়ী পুনর্বাসনের দাবিতে উর্দুভাষীদের লংমার্চ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

স্থায়ী পুনর্বাসন, নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিতসহ চার দফা দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করেছে নীলফামারীর সৈয়দপুর শহরে বসবাসরত উর্দুভাষীরা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে সৈয়দপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত লং মার্চ করে তারা। পরে জেলা প্রশাসকের কাছে দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করে।

বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন স্ট্যান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) কর্মসূচির আয়োজন করে। সৈয়দপুর শহরের ২২টি ক্যাম্পের বাসিন্দারা এতে অংশ নেন। এ সময়
তারা বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড বহন করেন।

এসপিজিআরসির চার দফা দাবির মধ্যে রয়েছে উচ্ছেদকৃত ক্যাম্পবাসীদের স্থায়ী পুনর্বাসন; পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ক্যাম্প উচ্ছেদ না করা; পুনর্বাসন না হওয়া পর্যন্ত নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না করা এবং সব ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করা।

সৈয়দপুর এসপিজিআরসির নেতা মো. মোবারক হোসেন বলেন, ‘আমাদের শুধু জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে, কিন্তু মৌলিক অধিকার দেওয়া হয়নি। নাগরিক হিসেবে যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল, আমরা তা পাচ্ছি না। এখনো ৪
বাই ৪ ফুটের কক্ষে ১০-১২ জন করে থাকতে হচ্ছে। আমরা করুণা চাই না, আমাদের মৌলিক অধিকার চাই।’

সংগঠনটির নেতারা জানান, নাগরিক হিসেবে স্বীকৃতি পেলেও বাস্তবে তারা অন্য নাগরিকদের মতো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে ক্যাম্প উচ্ছেদ করা হলেও স্থায়ী পুনর্বাসন করা হচ্ছে না।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর   স্থায়ী   পুনর্বাসন   দাবি   উর্দুভাষী   লংমার্চ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close