সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় ভার্চ্যুয়ালী বক্তৃতা দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, বিশিষ্ট শিক্ষাবিদ ও নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফজালুল হক, সোনারায় সংগলশী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. সৈয়দ খলিলুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো হাফিজুর রহমান, নীলফামারী প্রেস ক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, দিবস উদযাপন কমিটির সদস্য মো. মোর্শেদ আজম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করা প্রয়োজন।

সভায় প্রবীণ গুণী শিক্ষাবিদ অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফজালুল হককে সম্মাননা প্রদান করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   বিশ্ব শিক্ষক দিবস   পালিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close