সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ইউরিয়া সারের গুদামে অনিয়ম, পাঁচ লাখ টাকা জরিমানা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা ঘাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই গুদামে ৪২০.২ মেট্রিক টন সার না থাকার প্রমাণ পাওয়া গেছে। সরকারি ইউরিয়া সার পরিবহন, বিক্রি, পাচার কিংবা অন্যত্র গোপন মজুদের অভিযোগে আ. মজিদ (৩৩) নামের ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর আনসারী।

উপজেলা কৃষি কর্মকর্তা ও মামলার প্রসিকিউটিং অফিসার লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে ভৈরব নদীর তীরবর্তী শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিসিআইসির সঙ্গে সরকারি ইউরিয়া সার পরিবহনের চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স টোটাল শিপিং এজেন্সির দুটি স্তুপ পরিদর্শন করা হয়। অভিযানে ওই দুই স্তুপে ৪২০.২ মেট্রিক টন সরকারি ইউরিয়া সার না থাকার প্রমাণ পাওয়া যায়। 

বিপুল পরিমাণ সরকারি সার কোথায়, এ বিষয়ে প্রতিষ্ঠানের খুলনা শাখা কার্যালয়ের ইনচার্জ আ. মজিদ ভ্রাম্যমাণ আদালতের কাছে সন্তোষজনক জবাবদিহি করতে পারেননি বলে কৃষি বিভাগ জানিয়েছে।

কৃষি বিভাগের অভিযোগ, প্রয়োজনীয় লাইসেন্স, নিবন্ধন, আদালতের আদেশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি ইউরিয়া সার পরিবহন, বিক্রি, পাচার কিংবা অন্যত্র গোপন মজুদের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সরকারি সার সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে আ. মজিদকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন।

কৃষি বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার যাতে অবৈধভাবে অন্যত্র চলে যেতে না পারে, সে বিষয়ে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  অভয়নগর   ইউরিয়া   সার   গুদাম   অনিয়ম   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close