রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
নিখোঁজ রোহানের সন্ধান চায় প‌রিবার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ঢাকার নবাবগঞ্জের গালিমপুর পাইকসা গ্রামের ২২ বছর বয়সী তরুণ রোহান বেপারী নিখোঁজ হয়েছেন। 

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মামাতো ভাই আবু সায়েম।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টার দিকে লাল টি-শার্ট ও জিন্সপ্যান্ট পরে রাজধানীর বাড্ডায় কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন রোহান। সকাল ৯টার দিকে তিনি আরেক মামাতো ভাই রাতুলকে ফোন করে জানান, তিনি গুলিস্তানে পৌঁছেছেন। সেখান থেকে বাড্ডায় যাওয়ার পথ জানতে ফোনে কথা বলার পর কলটি কেটে দেন তিনি। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ রোহান মঞ্জু বেপারীর একমাত্র ছেলে। তার মায়ের নাম শাহানাজ। পরিবারের সদস্যরা জানান, রোহানের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বাবা-মা, দুই বোনসহ স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ রোহানের সন্ধান পেলে ০১৮২২৭৮২৬৭৫ অথবা ০১৮৪৯৩২২২২৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এ ঘটনায় নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নম্বর-১৯৪। রোহানের সন্ধানে আইনগতভাবেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবার।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নবাবগঞ্জ   নিখোঁজ   সন্ধান   প‌রিবার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close