সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয়-আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ সেশনের বিভিন্ন আন্তঃঅনুষদীয় এবং আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) বিকাল ৫টায়  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের ক্রীড়া উৎসবের মধ্যে রয়েছে— আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী), আন্তঃঅনুষদীয় টেবিল টেনিস প্রতিযোগিতা, আন্তঃঅনুষদীয় দাবা প্রতিযোগিতা, আন্তঃঅনুষদীয় ক্যারাম প্রতিযোগিতা এবং ছাত্রীদের জন্য আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন হাবিপ্রবি  উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং  ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান। এ ছাড়াও অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবির শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহবুব উল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. এনামউল্ল্যা বলেন, ‘পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও শারীরিক কসরত শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং সুস্থ মনন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ 

তিনি সব প্রতিযোগীকে সুশৃঙ্খলভাবে এবং খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   আন্তঃঅনুষদীয়   আন্তঃহল   ক্রীড়া   প্রতিযোগিতা   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close