সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      
দেশজুড়ে
দুর্নীতির কারণে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে : ফজলুর রহমান
​জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ বলেছেন, ‘রাষ্ট্রীয় উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতির কারণে। দেশকে দুর্নীতিমুক্ত করতে পারলে বাংলাদেশ উন্নয়নে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’ ​

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট প্রেস ক্লাবে সমসাময়িক প্রেক্ষাপট, এলাকার উন্নয়ন, জনস্বার্থের নানা বিষয় এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

প্রেস ক্লাব সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক শামীম কবীর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, সাংবাদিক সুজন কুমার মন্ডল প্রমুখ।

​স্থানীয় উন্নয়ন কাজের ধীরগতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফজলুর রহমান জানান, প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপর্যাপ্ত হওয়ার পাশাপাশি সেই বরাদ্দও মাঠ পর্যায়ে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। ফলে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দুর্নীতি   রাষ্ট্রীয়   উন্নয়ন   বাধাগ্রস্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close