সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      
দেশজুড়ে
মধুখালীতে দুই ভুয়া ডাক্তার ও প্রতারক গ্রেপ্তার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকায় প্রতারণার মাধ্যমে ডাক্তার পরিচয়ে ঔষধ বিক্রির সময় দুই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।  

সোমবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার মধুখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— জামাল সদর এলাকার হৃদয় ও খোকন মিয়া। 

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আউয়াল জানান, সোমবার দুপুর থেকে মধুখালী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক জামান মিয়ার সহযোগীতায় ভুল বুঝিয়ে মাইকে ঘোষণা দিয়ে বিনামূল্যে ঔষধ দেয়ার কথা বলে একটি নাম সর্বস্ব কোম্পানির দুইজন প্রতিনিধি নিজেকে ডাক্তার পরিচয়ে ঔষুধ দিচ্ছিলো। কিন্তু বিনামূল্যে বললেও ৩ দিনের কোর্স পরবর্তী ১ মাসের ঔষধ ৯০০ টাকা মূল্য দেখিয়ে ৩০০ টাকায় বিক্রি করছিলো। এ সময় তাদের পরিচয়পত্র দেখে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ঔষধ ও ভুয়া ব্যবস্থাপত্রসহ ২ জনকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।  

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিষয়ে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মধুখালী   ভুয়া ডাক্তার   প্রতারক   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close