রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে মাদরাসা ছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে আরিফুল ইসলাম (১৩) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সে গোজাকুড়া নতুন কবরস্থান হাফিজিয়া ও কেরাতিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

নিখোঁজ আরিফুল ইসলাম মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হয় আরিফুল। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কোনো ব্যক্তি আরিফুল ইসলামের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল : ০১৯০৭৫২২৬১০

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   মাদরাসা   ছাত্র   নিখোঁজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close