মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী      ● লটারিতে ঢাকার ১৮ সাবরেজিস্ট্রার পদে বদলি      ● সৌদিতে সেনা মোতায়েনের ঘোষণা তুরস্ক-পাকিস্তানের      ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      
দেশজুড়ে
সাতক্ষীরায় জাকারিয়া হত্যা : ভারতে পালানোর সময় প্রধান আসামিসহ আটক ২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খান (১৯) হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ দুজনকে আটক করেছে পুলিশ। তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন—সাতক্ষীরা শহরের ইটাগাছা মানিকতলা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে নাহিদ হাসান (২৬) এবং একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে অমিত হাসান শিপন (৩০)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের পশু হাসপাতালের সামনে জাকারিয়া খানকে ছুরিকাঘাত করা হয়। পরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় নাহিদ হাসানকে প্রধান আসামি করা হয়।

মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যৌথ অভিযানে নাহিদ হাসান ও অমিত হাসান শিপনকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, “ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে। মামলার অধিকতর তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরায় জাকারিয়া হত্যা   প্রধান আসামি আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close