মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী      ● লটারিতে ঢাকার ১৮ সাবরেজিস্ট্রার পদে বদলি      ● সৌদিতে সেনা মোতায়েনের ঘোষণা তুরস্ক-পাকিস্তানের      ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      
আন্তর্জাতিক
বাবরি মসজিদ প্রকল্পের উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গে রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান ও বিধায়ক এবং বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোটগ্রহণ চলাকালে মুর্শিদাবাদে দলীয় কার্যালয় থেকে তাকে আটক করে রেজিনগর থানার পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে বেলডাঙার এসডিপিও আনন্দজিৎ হোড় বলেন, ‘আইন ভঙ্গ করার কারণে হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে।’

তিনি জানান, ভোটগ্রহণকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, রেজিনগর আসনে ভোট দেন হুমায়ুন কবির। এরপর কয়েকটি বুথে পুলিশ ভোটপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন তিনি।

পুলিশের গাড়িতে তোলার সময় কবির বলেন, ‘আমি জানি না আমাকে গ্রেফতার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে।’

বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকারকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভোটের কয়েক দিন আগে কবির বলেছিলেন, ভোটের দিন ১০ জনের মৃত্যু হবে। শঙ্করাভ অভিযোগ করেন, কবির দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন।

পুলিশ সদস্যদের গালিগালাজ করার অভিযোগে কবিরকে আটক করা হয়েছে বলে জানান এ বিজেপি প্রার্থী।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাবরি মসজিদ   হুমায়ুন কবির  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close