মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান      ● আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী      ● লটারিতে ঢাকার ১৮ সাবরেজিস্ট্রার পদে বদলি      ● সৌদিতে সেনা মোতায়েনের ঘোষণা তুরস্ক-পাকিস্তানের      ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর জনসচেতনতামূলক কর্মসূচি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা শহরে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর শাখা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পাবনা শহরের ৫ নম্বর ওয়ার্ডের শিবরামপুর মুজাহিদ ক্লাব মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করেন।

কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ও পাবনা পৌর মেয়র পদপ্রার্থী অধ্যাপক আব্দুল গাফফার খান। এতে সভাপতিত্ব করেন পাবনা পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।

এ সময় পাবনা পৌর জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, অধ্যাপক জাকির হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অনেককে কমলা রঙের নিরাপত্তা পোশাক ও সুরক্ষামূলক ক্যাপ পরিহিত অবস্থায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল গাফফার খান বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; এটি একটি সামাজিক দায়িত্ব। নিজেদের বাড়িঘর, আশপাশের পরিবেশ ও জনসাধারণের চলাচলের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল লতিফ বলেন, পরিচ্ছন্নতা সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি নিয়মিতভাবে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। জনকল্যাণমূলক এ ধরনের কর্মসূচিতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close