মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান      ● আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী      ● লটারিতে ঢাকার ১৮ সাবরেজিস্ট্রার পদে বদলি      
রাজনীতি
ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিরোধী দল সরকারের সব কর্মকাণ্ডের অন্ধ বিরোধিতা করবে না। তবে সরকার কোনো ভুল করলে তা তুলে ধরা হবে এবং সংশোধনের উদ্যোগ না নিলে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘বিগত সময়ের মতো সরকারের প্রতিটি কাজের বিরোধিতা করবে না বিরোধী দল। তবে সরকার ভুল করলে তা ধরিয়ে দেওয়া হবে। সেই ভুল সংশোধন করা না হলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে।’

আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় বাটেক্সপ্রো মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি না করার বিষয়টি রাজনৈতিক ও সংকীর্ণ দলীয়করণের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। এর নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতিতেও পড়তে পারে। রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। তবে দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতিনীতি ভেঙে গেলে ব্যবসায়ী মহলেও ভুল বার্তা পৌঁছাবে।

এদিকে বৈঠকে দেশের টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার।

তিনি বলেন, শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও করসংক্রান্ত নানা সমস্যার বিষয়টি তুলে ধরা হয়েছে।

বৈঠকে টেক্সটাইল শিল্পের বিদ্যমান সংকট ও সম্ভাবনা নিয়ে বিরোধীদলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বিরোধী দল   সরকার   প্রতিরোধ   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close