মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান      ● আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আটঘরিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার আটঘরিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, উপজেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন আলম,  পৌর বিএনপির সভাপতি আজহার আলী, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শ্রী নিরোধ কর্মকার নিরু ও সাধারণ সম্পাদক শ্রী নিখিল কুমার সাহা।

সভায় জানানো হয়, আটঘরিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আটঘরিয়া পৌরসভায় ৬টি, মাজপাড়া ইউনিয়নে ২টি, দেবোত্তর ইউনিয়নে ২টি, চাঁদভা ইউনিয়নে ১টি, একদন্ত ইউনিয়নে ১টি এবং লক্ষীপুর ইউনিয়নে ৫টি মণ্ডপ রয়েছে।

তাহমিদুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’ 

পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আশিকুর রহমান বলেন, ‘পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শ্রী নিরোধ কর্মকার নিরু বলেন, ‘প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ 

সাধারণ সম্পাদক শ্রী নিখিল কুমার সাহা বলেন, ‘প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’

সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আটঘরিয়া   দুর্গাপূজা   আইনশৃঙ্খলা   মতবিনিময়   সভা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close