মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান      
দেশজুড়ে
মাদরাসা ভাঙচুরের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে মধ্য চাঁদপুর রহমানিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার জমি দখলের চেষ্টা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বিরুদ্ধে মাদরাসায় ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিনকে হয়রানির অভিযোগ রয়েছে। 

বক্তারা বলেন, এ সব ঘটনায় মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। 

মানববন্ধন থেকে বক্তারা ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি মাদরাসার জমি এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। 

তবে এ সব অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভোলা   তজুমদ্দিন   মাদরাসা   ভাঙচুর   প্রতিবাদ   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close