মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান      
দেশজুড়ে
দুর্গাপূজা ঘিরে দেবিদ্বারে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পরিষদ মিলনায়তনে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রোকসানা আক্তার।

সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান বুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম এবং এনসিপির উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক বিমল কুমার দত্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে।

এ ছাড়া সাংবাদিকদের মধ্যে মতামত তুলে ধরেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল এবং দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আক্তার হোসেন।

সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজা   দেবিদ্বার   প্রস্তুতিমূলক   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close