মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান      
দেশজুড়ে
মৌলভীবাজারে ফুটপাত উচ্ছেদ অভিযানে ৭ মামলায় জরিমানা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:১৮ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

মৌলভীবাজার পৌরশহরে অবৈধ দখল উচ্ছেদ ও শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকায় মোট ৭টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে প্রথম অভিযানটি পরিচালিত হয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় ৪টি মামলা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

একই দিনে অপর এক অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে নগরীর শমসেরনগর রোড ও পশ্চিম বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ৩টি মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস জানান, পৌরশহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা এবং শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   ফুটপাত   উচ্ছেদ   অভিযান   মামলা   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close